বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাসপাতালে খালেদা জিয়া ও মোশাররফের সাক্ষাৎ

হাসপাতালে খালেদা জিয়া ও মোশাররফের সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হঠাৎ সাক্ষাৎ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের।

শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাঁচ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওয়া হন খালেদা জিয়া। আর আজই অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। দলীয় প্রধান হাসপাতালে থেকে বাসায় যাচ্ছেন শুনে হুইল চেয়ারে করে বিদায় জানাতে আসেন মোশাররফ। এসময় দুজনের সাক্ষাৎ হয় হাসপাতালের লবিতে।

বিএনপি সূত্র জানা গেছে, খালেদা জিয়াকে সালাম দেন মোশাররফ। সালামের জবাব দিয়ে খালেদা জিয়াও দলের স্থায়ী কমিটির এই সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন শুনে হুইল চেয়ারে করে দেখা করতে আসেন মোশাররফ স্যার। এসময় ম্যাডাম এবং ওনার মধ্যে সালাম বিনিময় হয়। শারীরিক অবস্থার খোঁজ নেন উভয়ে।

প্রসঙ্গত, স্ট্রোক করে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। আর গত ১২ জুন মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com