শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

জানা যাবে কাল, সৌদিতে ঈদ কবে ?

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে— তা আগামীকাল জানা যাবে।

কাল রোববার (১৮ জুন) ১৪৪৪ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন পড়বে। আর এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ২৮ জুন সৌদিতে ঈদ পালন করা হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি।

ওই আহ্বানে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য— ২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে, যা আগামী ১৮ জুন ২০২৩ সালে পড়বে।’

যদি কেউ চাঁদ দেখে থাকেন, তাহলে সংবাদটি দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ আদালতে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

জিলহজ মাসের চাঁদ ওঠার উপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ পালন করেন।

ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় উৎসব। এদিন একসঙ্গে নামাজ আদায়, দান-সদকা এবং পশু কোরবানি করে থাকেন তারা।

সূত্র: আল আরাবিয়া

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com