সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজেস্ব প্রতিবেদক

শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে আজ শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়াকে বাসায় নেওয়ার সম্ভাবনা আছে।

খালেদা জিয়া ১২ জুন দিবাগত মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন পর আজ বাসায় ফিরছেন তিনি।

চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন থেকে গুরুতর অসুস্থ। তিনি লিভার, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। কয়দিন পরপর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তিনি চিকিৎসাধীন। বাসায় গেলেও তাঁর চিকিৎসা চলবে।

এর আগে গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে রেখে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরে বাসভবনে ফেরেন তিনি। গত বছরের জুন মাসে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com