বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুরে সিটি করপোরেশনের কাশিমপুরে এক স্বামী পুতা দিয়ে আঘাত করে তার স্ত্রীকে হত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে নিহতের লাশ উদ্ধার এবং স্বামী সুরুজ মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।নিহত ফিরোজা খাতুন (৪৫) ময়নসিংহের তারাকান্দা থানার বালাকি নয়াপড়া এলাকার সুরুজ মিয়ার স্ত্রী।

তারা কাশিপুরের রওশন মার্কেট এলাকায় বসবাস করতেন।ওসি আকবর আলী খান জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী সুরজ মিয়া পুতা দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করেন।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্বামী সুরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com