মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গাম্বিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

গাম্বিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

গাম্বিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ জুন) সেনাবাহিনী প্রধান দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই, চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই, এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সাথে সাক্ষাৎ করেন।

গাম্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান এই সফর পরিকল্পনা এবং তা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেনাবাহিনী প্রধান তাকে আশ্বস্ত করে বলেন, সহ-মোতায়েনের উদ্যোগকে বাস্তবায়িত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাতৃ প্রতীম গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে সকল ধরনের সহায়তা করবে যা আগামী দিনের শান্তিরক্ষা কার্যক্রমে সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই এর সাথে সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শান্তিরক্ষা মিশনের উপযুক্ততা অর্জন ও প্রয়োজনীয়তা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সুপ্রশিক্ষিত এবং দক্ষ গাম্বিয়ান সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে তার সরকারের সর্বাত্মক সহায়তা ও সদিচ্ছার কথা ব্যক্ত করেন।

আইএসপিআর আরও জানায়, গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা মিশনে মোতায়েনের লক্ষ্যে বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদানের উপর জোর দেন। এছাড়াও তিনি গাম্বিয়ার সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশিক্ষণের মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ ও গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর এই সফরের মধ্য দিয়ে গাম্বিয়া ও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com