বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘ঢাকা-১৭ উপ-নির্বাচন’ আরাফাত-হিরো আলমসহ ১৫ জনের মনোনয়নপত্র জমা

‘ঢাকা-১৭ উপ-নির্বাচন’ আরাফাত-হিরো আলমসহ ১৫ জনের মনোনয়নপত্র জমা

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ১০ জন। বাকি পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি মো. মামুনূর রশিদ, জিএম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জোটের মো. আকতার হোসেন, গণতান্ত্রিক পার্টির অশোক কুমার ধর, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম), মো. তারিকুল ইসলাম, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল।

বৃহস্পতিবার (১৫ জুন) এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিন ছিল। এদিন রাতে নির্বাচন কর্মকর্তা ও ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এ তথ্য জানান।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রোববার (১৮ জুন) কাদের মনোনয়নপত্র বৈধ, তা জানানো যাবে।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন হবে প্রতীক বরাদ্দ। আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com