বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালী পৌরসভার মেয়র!

দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালী পৌরসভার মেয়র!

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের নয় মাসের বকেয়া বেতন ভাতাসহ আনুতোষিক পরিশোধ করলেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। বিগত পৌর পরিষদের বকেয়া রাখা ৬ কোটি ৬০ হাজার টাকা বেতন বোনাস পরিশোধ করা হয়। এর ফলে খুশি পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। এ কারণে বৃহস্পতিবার পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌর মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  
 
পটুয়াখালী পৌরসভা সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ করলেও নিয়মিত বেতন ভাতা পেত না। ফলে চাকরি করেও পৌরসভার স্টাফরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেকটা কষ্ট করে জীবনযাপন করতো। তবে বর্তমান পৗর পরিষদ মেয়র মহিউদ্দিন আহম্মেদ দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। প্রতি মাসে নির্ধারিত সময় যেমন বেতন ভাতা পরিশোধ করা হয় পাশপাশি বিগত পরিষদের বকেয়া বেতন পরিশোধেরও উদ্যোগ নেয় বর্তমান পৌর পরিষদ। 

এ ছাড়া বিগত সময় পৌরসভার যেসব কর্মচারী অবসরে গেছেন কিন্তু তাদের অনুতোষিক (গ্রাইচুটি) টাকা পায়নি, তাদের টাকা পরিশোধেরও উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে পটুয়াখালী পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতাসহ যাবতীয় পাওয়না পরিশোধ করে দায়মুক্ত হলো।

পটুয়াখালী পৌরসভার হিসাররক্ষক মো. কামরুজ্জামান বলেন, বর্তমান মেয়র মহোদয়ের সময় ধাপে ধাপে নয় মাসের বকেয়া বেতন পরিশোধ করে সারা বাংলাদেশে পটুয়াখালী পৌরসভা এক নজির সৃষ্টি করলো। বাংলাদেশে মনে হয় আর অন্য কোনো পৌরসভা নেই যাদের শতভাগ বেতন ভাতা পরিশোধ করা হয়েছে এবং নিয়মিত সময় বেতন ভাতা পাচ্ছে। এছাড়া বর্তমান মেয়রের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর ১৯ জনের আনুতোষিক (গ্রাইচুটি) টাকাও পরিশোধ করা হয়েছে। এদের মধ্যে অনেকে আছেন যারা ১৫ থেকে ২০ বছর আগে অবসরে গিয়েও আনুতোষিক পাননি। গত ফেব্রুয়ারিতে এমন ১৯ জন কর্মচারীকে ১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৮২৫ টাকা পরিশোধ করা হয়।
 
পটুয়াখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, আমার চাকরি জীবনে আমি অনেক পৌরসভায় দায়িত্ব পালন করলেও এমন ঘটনা দেখিনি। এখন থেকে আমাদের স্টাফদের কাজের প্রতি দায়িত্বশীলতা এবং আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে। বিগত পরিষদের বকেয়া পরিশোধ করে বর্তমান মেয়র একটি দৃষ্টান্ত স্থাপন করলো। 

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, বিগত পৌর পরিষদগুলো পৌরসভার স্টাফদের বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে গুরুত্ব না দেওয়ায় মাসের পর মাস তারা বেতন পেত না। আমি যখন দায়িত্ব নেই তখন তাদের ৯ মাসের বেতন ভাতা এবং অবসরে যাওয়া কর্মচারীদের অনুতোষিক বকেয়া ছিল। আমি চেষ্টা করেছি কীভাবে এসব বকেয়া বেতন ভাতা, আনুতোষিক পরিশোধ করে কর্মকর্তা কর্মচারীদের মুখে একুট হাসি ফোটানো যায়। পৌরসভার স্টাফদের পরিবার ভালো থাকলে তাদের মন মানসিকতা ভালো থাকবে, পৌরবাসীকে তারা আন্তুরিকভাবে সেবা প্রদান করবে। পটুয়াখালী পৌরসভা হবে একটি স্মার্ট পৌরসভা। আর এই পৌরসভার নাগরিকদের সেবা প্রদানে সার্বক্ষণিক পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা কাজ করে থাকেন। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com