শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কম্বোডিয়ায় বাংলাদেশের আরেকটি জয়

কম্বোডিয়ায় বাংলাদেশের আরেকটি জয়

নিজেস্ব প্রতিবেদক

কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। মজিবর রহমান জনির একমাত্র গোলে সাফ টুর্নামেন্ট শুরুর আগে জামাল ভূঁইয়ার দল কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে। গত সেপ্টেম্বরেও বাংলাদেশ কম্বোডিয়ার মাঠে তাদেরকে হারিয়েছিল।
 
জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে কম্বোডিয়া পুরো ম্যাচই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে। বল পজেশন ও নিয়ন্ত্রণে তারা এগিয়ে ছিল। গোলে সমতা কিংবা ম্যাচটি জিততেও পারতো স্বাগতিকরা। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুর্দান্ত কয়েকটি সেভ করে প্রতিবারই বাংলাদেশকে উদ্ধার করেন।
 
ম্যাচের একমাত্র জয়সুচক গোল করেন জনি। ২৫ মিনিটে ডান প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা ক্রস বক্সের মধ্যে ফাকা জায়গা পান জনি। ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষকের পাশ দিয়ে বল ঠেলেন জালে। গোললাইন অতিক্রম করার পর অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশের ডাগআউটে বয়ে যায় আনন্দ-উল্লাস।
 
বাংলাদেশে প্রথমার্ধে লীডে থাকলেও স্বাগতিকরা বল পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলনামূলক কিছুটা গুছিয়ে উঠলেও কম্বোডিয়ার আক্রমণ অব্যাহত ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের প্রথম মিনিটেই কম্বোডিয়া দু’টি কর্ণার আদায় করে। বেশ কয়েকবার পরিকল্পিত আক্রমণ করেছিল কম্বোডিয়া। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ৩৮ মিনিটে দূরপাল্লার একটি শট দুর্দান্তভাবে সেভ করেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com