শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করুন : চরমোনাই পীর 

শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করুন : চরমোনাই পীর 

বুলেটিন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি জালেম সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে দেশবাসীর ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এ সরকারের কাছে আজ কেউই নিরাপদ নয়। 

গতকাল বুধবার চরমোনাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গণমানুষের অধিকার আদায়ে নানামুখী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

সিইসির পদত্যাগ দাবিতে শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনেরও আহ্বান জানান তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই), মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, লোকমান হোসেন জাফরী, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা মকবুল হোসাইন, ড. মাওলানা বেলাল নূর আজিজী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জি এম রুহুল আমীন, মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক নাছির উদ্দিন খান, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, মাওলানা আরিফুল ইসলাম, সদস্য আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, ডা. দেলোয়ার হোসেন, আল-ইকবাল প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com