বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বুলেটিন ডেস্ক

দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকা। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এক বিবৃতিতে তারা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, গোলাম রাব্বানী নাদিম একজন সাহসী কলম সৈনিক ছিলেন। তার সাহসী প্রতিবেদনের কারণে স্থানীয় প্রভাবশালীরা ভয়ে তটস্থ থাকতেন। কোথাও কোন অনিয়ম ও দুর্নীতি হলেই নাদিমের কলম গর্জে উঠতো। তাই স্বার্থান্বেষী প্রভাবশালীরা পথের কাটা দূর করতে পরিকল্পিতভাবে নাদিমকে হত্যা করেছে। খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান তারা।

জানা গেছে, বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ির দিকে যাচ্ছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশিগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে অতর্কিত সামনে থেকে আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয় নাদিমকে। এরপর ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে সড়ক থেকে মারধর করতে করতে টেনে হিঁচড়ে এক অন্ধকার গলিতে নিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করেন তাকে। সে সময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com