ডেস্ক নিউজঃ
করোনা মহামারি বিশ্বের সব দেশের অর্থনীতিতেই প্রভাব ফেলেছে। সেই ধাক্কা সামলে অর্থনীতিকে পুনরূজ্জীবিত করতে বাংলাদেশকে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি। আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।
মহামারি-পরবর্তী সময়ে অর্থনীতি পুনরূদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেয়া হচ্ছে। এডিবি বলেছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উৎপাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতেই এই ঋণের অনুমোদন দেয়া হয়েছে।
এবিডির এই কর্মসূচিটি লিঙ্গ, জলবায়ু পরিবর্তন ও ডিজিটালাইজেশনের ওপর বেশি গুরুত্ব দেয়, যার মাধ্যমে সরকারের দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বৃদ্ধি সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সক্ষম করে।
Leave a Reply