বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চরমোনাই পীরের পাশে জামায়াতে ইসলামী

চরমোনাই পীরের পাশে জামায়াতে ইসলামী

নিজেস্ব প্রতিবেদক

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে আহত মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার(১৩ জুন) বরিশালের চরমোনাই দরগায় গিয়ে তার অসুস্থতার খোঁজ-খবর নেন এবং তার প্রতি সমবেদনা জানায় জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী এমআর. করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ প্রতিনিধি দলে ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. শায়খ খলিলুর রহমান মাদানী, বরিশাল মহানগরী জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, ঢাকা মহানগরী দক্ষিণ উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল অ ল উলামা বিভাগীয় দায়িত্বশীল মাওলানা হাবিবুর রহমান, বরিশাল জেলা উলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম খান ও বরিশাল ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আহমাদ বায়জিদ প্রমুখ। 

এর আগে গতকাল সোমবার (১২ জুন) বরিশালে হাত পাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com