বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশের বাধায় ৩০০ মিটার গিয়েই বিএনপির পদযাত্রা শেষ

পুলিশের বাধায় ৩০০ মিটার গিয়েই বিএনপির পদযাত্রা শেষ

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরে পুলিশের বাধায় পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করতে পারেনি মহানগর বিএনপি। পুলিশের বাধা পেরিয়ে ফরিদপুর তিতুমীর বাজার ফলপট্টি এলাকায় কর্মসূচি শেষ করতে বাধ্য হয় দলটি।

বিএনপির নেতারা জানান, শহরের ফরিদ শাহ সড়কের কাঠপট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পদযাত্রা কর্মসূচি শুরু করেন নেতা-কর্মীরা। ফরিদ শাহ সড়ক থেকে থানা রোড হয়ে জনতা ব্যাংকের মোড়, মুজিব সড়ক দিয়ে আলীপুরের মোড় এলাকা হয়ে শহরের গোয়ালচামট মহল্লার হাজরাতলার মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল। আনুমানিক দেড় কিলোমিটার ওই পথে পদযাত্রা করার কথা থাকলেও পুলিশের বাধায় মাত্র ৩০০ মিটার পথ গিয়ে তিতুমীর বাজার ফলপট্টির গেট এলাকায় তাঁদের কর্মসূচি শেষ করতে হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিএনপির নেতারা পদযাত্রা করে ফরিদ শাহ সড়ক পার হয়ে দেড় শ মিটার যাওয়ার পর থানার মোড় এলাকায় ব্যাংক এশিয়ার সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে একটি অংশ ফলপট্টি এলাকা পর্যন্ত চলে যায়। পরে ফলপট্টি এলাকায় বিএনপির নেতারা বক্তব্য দিয়ে তাঁদের কর্মসূচি শেষ করতে বাধ্য হন।

সারা দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রার আয়োজন করা হয়। ফলপট্টি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার বিরোধী দলের আন্দোলনে পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। অথচ তাঁদের শান্তিপূর্ণ কার্যক্রমকে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিয়ে জনতার দাবি রোধ করা যাবে না। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় আমরা পরিকল্পনামাফিক শহরের হাজরাতলার মোড় পর্যন্ত যেতে পারিনি। পুলিশের বাধায় কিছুটা পথ এগিয়ে আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, ফরিদপুর শহরের সড়কগুলো সরু। তা ছাড়া ওই সময় ছিল পিক আওয়ার। ওই সময় হাজরাতলার মোড় পর্যন্ত পদযাত্রা গেলে শহরে যানজট তৈরি হতো। তা ছাড়া বিএনপির নেতারা বলেননি তাঁরা কোন পর্যন্ত যাবেন। তিনি বলেন, তারা (বিএনপি) দলীয় কার্যালয় থেকে তিন-চার শ মিটার পথ অতিক্রম করে ফলপট্টি এলাকায় শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com