শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশে বাড়ছে তালাকের হার

বাংলাদেশে বাড়ছে তালাকের হার

নিজস্ব প্রতিবেদক

গত এক বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশে। যা আগের বছর ছিল ০.৭ শতাংশ। আজ মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

পিডি জানান, ২০২১ সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসেবে দেশের মানুষের গড় হয় ৭২.৪ বছর।

যা ২০২১ সালে ছিল ৭২.৩ বছর এবং ২০২০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৮ বছর। এছাড়া, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০.৮ বছর। যা ২০২১ সালে ছিল ৭০.৬ বছর। এছাড়া, মহিলাদের গড় আয়ুও কিছুটা বেড়েছে।

২০২১ সালে মহিলাদের গড় আয়ু ছিল ৭৪.১ বছর। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪.২ বছর। 

তিনি বলেন, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বেড়েছে তালাকের হার। শহরের তুলনায় পল্লী এলাকায় এই স্থুল তালাকের হার বেড়েছে বলে জানান তিনি। তিনি বলেন, দেশে বর্তমানে তালাকের হার ১.৪ শতাংশ।

যা ২০২১ সালে ছিল  ০.৭ শতাংশ। এই তালাকের হার পল্লী এলাকায় ০.৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশ এবং শহর এলাকায় ০.৫ শতাংশ থেকে বেড়ে তালাকের হার দাঁড়িয়েছে ১ শতাংশ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com