শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
তেলের দাম কমিয়েছে টিসিবি, বিক্রি শুরু মঙ্গলবার

তেলের দাম কমিয়েছে টিসিবি, বিক্রি শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (১৩ জুন) সারাদেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ দফায় প্রতি কেজি সয়াবিন তেলের দাম ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১১০ টাকা ছিল।

সোমবার (১২ জুন) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিসিবি প্রতি মাসে একবার পণ্য বিক্রি করে। শুধু ফ্যামিলি কার্ডধারী ব্যক্তিরাই নির্দিষ্ট ডিলারের কাছ থেকে এসব পণ্য কিনতে পারেন। এখন আর ট্রাকে উন্মুক্তভাবে পণ্য বিক্রি হয় না।

টিসিবি জানায়, সরকারের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যা (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। সে লক্ষ্যে জুন মাসের বিক্রয় কার্যক্রম ১৩ তারিখ থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে।

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

ক্রেতারা টিসিবির চিনি ও মসুর ডাল কিনতে পারবেন প্রতি কেজি ৭০ টাকায়। লিটারপ্রতি সয়াবিন তেল বিক্রি হবে ১০০ টাকায়।

এ দফায় একজন ক্রেতার কাছে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com