বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ মিয়ানমার প্রান্তে জাতিসংঘকে কার্যকর ভূমিকায় দেখতে চায়

বাংলাদেশ মিয়ানমার প্রান্তে জাতিসংঘকে কার্যকর ভূমিকায় দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক

আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন শুরু করতে জাতিসংঘকে মিয়ানমার সরকারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের মাসুদ বিন মোমেনের দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এসময় পররাষ্ট্রসচিব জাতিসংঘের প্রতি এ আহ্বান জানান।

জানা গেছে, পররাষ্ট্রসচিব ও আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গাদের প্রত্যাবাসন, অর্থায়নসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এক্ষেত্রে পররাষ্ট্রসচিব গোয়েন লুইসকে বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান। তাই যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা জরুরি। বাংলাদেশ স্বেচ্ছায় না গেলে কোনো রোহিঙ্গাকে রাখাইনে পাঠাবে না। প্রত্যাবাসন যেন টেকসই হয় সেজন্য মিয়ানমার সরকারের সঙ্গে জাতিসংঘকে আরও কার্যকরভাবে যুক্ত হওয়া জরুরি।

রোহিঙ্গা ইস্যুর বাইরে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), দুর্যোগ ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com