সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হিলিতে খুচরা বাজারে পেঁয়াজ ৪০ টাকা কেজি

হিলিতে খুচরা বাজারে পেঁয়াজ ৪০ টাকা কেজি

আন্তর্জাতিক ডেস্ক

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলিতে কমেছে পেঁয়াজের দাম। আজ সোমবার হিলি স্থলবন্দরে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ২৮ থেকে ৩৮ টাকায়। আর খুচরা বাজারে বিক্রি হয়েছে ৩২ টাকা থেকে ৪০ টাকায়।

তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বৃদ্ধি পেলে পেঁয়াজের দাম কমে ২৫ থেকে ৩০ টাকায় নামবে।

এদিকে ভারতীয় পেঁয়াজের দাপটে বাজার থেকে দেশি পেঁয়াজ উধাও।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, দীর্ঘ দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর গত সোমবার (৫ জুন) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসছে দেশে। দেশের কৃষকের কথা চিন্তা করে গত ১৬ মার্চ থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে।

গতকাল রবিবার পর্যন্ত মোট ১৫৬ ট্রাকে পেঁয়াজ আমদানি করা হয়েছে তিন হাজার ৯৯৮ মেট্রিক টন।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহা আসার আগে আমদানি বৃদ্ধি পেলে ২৫ থেকে ৩০ টাকায় ভারতীয় পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। ভারতীয় পেঁয়াজের কারণে দেশি পেঁয়াজের চাহিদা কমেছে। তবে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।

সোমবার একটু খারাপ ধরনের ইন্দু পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ভালো মানের নাসিক পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com