বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশাল ও খুলনা মহানগরে উৎসমুখর পরিবেশে চলছে ভোট

বরিশাল ও খুলনা মহানগরে উৎসমুখর পরিবেশে চলছে ভোট

ডেস্ক নিউজঃ

উৎসবমুখর পরিবেশে চলছে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার (১২ই জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিচ্ছেন দুই মহানগরীর আট লাখের বেশি ভোটার।

এরই মধ্যে ভোট শুরুর আগেই বরিশালের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুরুতেই ভোট দিয়েছেন হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি নগরীরর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি।

অন্যদিকে খুলনা সিটিতেও সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের  পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ভোট দিয়ে তিনি জানান, নির্বাচনে জনগণ যে রায় দেবে সে রায় তিনি মেনে নিবেন।

উল্লেখ্য, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ সিটিতে সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। খুলনা সিটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। অন্যদিকে, বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন প্রার্থী। নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ১১৮ জন, আর সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ৪২ জন নারী। বরিশাল সিটিতে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com