বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিটি নির্বাচন : খুলনায় বিএনপির আরও ১৪ নেতাকে শোকজ নোটিশ

সিটি নির্বাচন : খুলনায় বিএনপির আরও ১৪ নেতাকে শোকজ নোটিশ

খুলনা সংবাদদাতা

দলের সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে মহানগর বিএনপির আরও ১৪ নেতাকর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে খুলনা মহানগর বিএনপি।

এর আগে নির্বাচনে অংশ নেওয়ায় ৯ জনকে আজীবন বহিস্কার করা হয়েছিল; আর ১১ জনকে দেওয়া হয়েছিল কারণ দর্শানোর নোটিশ।

রোববার (১১ জুন) খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. মিজানুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশ প্রাপ্তরা হলেন, ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সাবু খন্দকার, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সাহেব আলী, ১০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন বাচ্চু, ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ জামাল হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সদস্য ওয়াদুদ, মহানগর যুবদলের সদস্য মোঃ রাসেল, মহানগর মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহানাজ বেগম লুসাই, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ পলাশ, ১৪ নং ওয়ার্ড বিএনপির খান মাহবুবুর রহমান, মহানগর শ্রমিক দলের ইব্রাহিম খলিল মাছুম, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহিন শেখ।

নোটিশে উল্লেখ করা হয়, ‘এই সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে খুলনা মহানগর বিএনপি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে না। অথচ আপনি দায়িত্বশীল পদে থেকে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, যার প্রমাণ ইতিমধ্যে খুলনা মহানগর বিএনপির দপ্তরে এসেছে। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com