বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামায়াতকে কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর: মাহমুদুর রহমান মান্না

জামায়াতকে কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর: মাহমুদুর রহমান মান্না

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

জামায়াতকে দীর্ঘদিন পর কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জামায়াত যখন অনুমতি চাইতে গেল তাদের আটক করা হলো। আবার দেড় ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হলো। আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এসব বিষয় বিস্ময়কর।

আজ রোববার রাজধানীর তোপখানা সড়কে রাষ্ট্র সংস্থান আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি শেষ হওয়া দিনাজপুর অভিমুখী রোডমার্চ কর্মসূচি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীন জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ রোডমার্চ করে। ৪ থেকে ৭ জুন পর্যন্ত এ রোডমার্চ হয়।

জামায়াতের গতকাল শনিবারের কর্মসূচি প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিরোধী দলের যেসব আন্দোলন হচ্ছে, তা সরকার ‘পুরোনো জামায়াতি সন্ত্রাস ব্র্যান্ডিং’ বলে চালাতে চাইবে। কিন্তু জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার ফিরে আসবে। এর মাধ্যমে কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এসব তাদের পুরোনো কৌশল।

সংবাদ সম্মেলনের শুরুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবিতে আমাদের রোডমার্চের কর্মসূচিতে বিভিন্নভাবে বাধা, হামলা ও আক্রমণ করা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। একই সঙ্গে লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি–সংকট সমাধানের দাবিতে ১৯ জুন জ্বালানি মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, রোডমার্চে মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন ছিল। মানুষ এখন মুক্তি চায়। আর আওয়ামী লীগের আর রাজনৈতিক কোনো চরিত্র নেই বলেন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বক্তব্য দেয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com