শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ধামরাইয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

ধামরাইয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

ধামরাই প্রতিনিধি

ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। শনিবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার কাওয়ালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন,  তোফাজ্জেল হোসেন (৪৫), নুর মোহাম্মদ (৩২), শহিদুল্লাহ (৪৫) ও মো. আনোয়ার হোসেন (৩২)।

রোববার (১১ জুন) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিকটিম একজন গার্মেন্টস কর্মী। ওই নারী একই গার্মেন্টসে কর্মরত এক বান্ধবীর সঙ্গে গত ১৫ মে তোফাজ্জেল হোসেনের সঙ্গে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দেখা করতে আসেন। সেখান থেকে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্রে ধরে তোফাজ্জল বিভিন্ন সময়ে ভিকটিমের মোবাইলে ফোন দিয়ে তার বান্ধবীর সম্পর্কে জানতে চাইত।

তিনি আরও জানান, গত ৯ জুন তোফাজ্জেল হোসেন ভিকটিমের মোবাইলে ফোন দিয়ে দেখা করার কথা বলে কৌশলে ঢাকা জেলার ধামরাই থানাধীন গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া বাজারে ডেকে নেয়। ভিকটিম সেখানে পৌঁছালে অভিযুক্তরা ভিকটিমের মুখ চেপে ধরে গাঙ্গুটিয়া ইউনিয়নের উত্তর হাতকোড়ার সাদেক কোম্পানির ইট ভাটার উত্তর পাশের চকে নিয়ে  ধর্ষণ করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, ধর্ষণের পর তোফাজ্জেল হোসেনসহ অন্য আসামির সহায়তায় ভিকটিমের বিবস্ত্র শরীরের স্থিরচিত্র ও ভিডিও ফোনে ধারণ করে রাখে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে হুমকি প্রদান করে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com