বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপির জন্য সংলাপের দরজা সব সময় খোলা : রেলমন্ত্রী

বিএনপির জন্য সংলাপের দরজা সব সময় খোলা : রেলমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক

সংলাপের জন্য অতীতেও দরজা খোলা ছিল, ভবিষ্যতেও দরজা খোলা থাকবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ভালোর জন্য বিএনপি আসলে সংলাপের দরজা খোলা থাকবে। এ জন্যে তাদেরকেই (বিএনপি) এগিয়ে আসতে হবে।

আজ শনিবার পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে নড়াইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে সংলাপ প্রসঙ্গে নুরুল ইসলাম সুজন বলেন, নির্বাচন কেন্দ্রীক আলোচনা নির্বাচনের আগে সব সময়ই হতে পারে। সেই দরজা খোলা আছে। কিন্তু আপনি নির্বাচন বানচাল করবেন, আপনি সরকারকে মানবেন না, অসাংবিধানিক সরকার দাবি করবেন, এই সংলাপে তো আওয়ামী লীগের যাওয়ার কথা না।

মন্ত্রী আরো বলেন, সংলাপের প্রদীপ সব সময়ের জন্য জ্বলে।

যদি কোনো ভালো জিনিসের জন্য হয় তাহলে সব সময়ের জন্য সেটা খোলা ছিল, সামনেও থাকবে। সংলাপ আহ্বানের বিষয় না। দরজা সব সময় খোলা আছে। অবশ্যই তাদেরকে আসতে হবে।

আমরা সংবিধানের ওপর দাঁড়িয়ে আছি।

তিনি বলেন, যে সমস্যাগুলো আসছে, এগুলো থাকবেই। সংবিধানের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা হবে। নির্বাচন হবে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে জ্বালাও পোড়াও করেছে।

আমার নির্বাচনী এলাকায় ২০১৪ ও ২০১৮ দুই নির্বাচনই ভালো হয়েছে। রাতের ভোট নিয়ে যে গল্প বলা হয়, এটা নির্বাচন শেষে তাদের চিন্তা। যারা আজকে বড় বড় কথা দাবি করছে এরা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় দল গঠন করে নাই।

বা ব ম / এর আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com