সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বোয়ালমারীতে ‘ক্ষুধার্তের আর্ত চিৎকার’ ফেসবুক গ্রুপের মানবিকতা

বোয়ালমারীতে ‘ক্ষুধার্তের আর্ত চিৎকার’ ফেসবুক গ্রুপের মানবিকতা

ফরিদপুরের বোয়ালমারীতে ‘ক্ষুধার্তের আত্মচিৎকার’ নামে একটি ফেসবুক গ্রুপ এই করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছে। গ্রুপটি গত ২৪ এপ্রিল আত্মপ্রকাশ করার পর থেকে অসহায়দের সাহায্য করার পাশাপাশি তাদের সদস্যরাও জাতির ক্রান্তিকালে স্বেচ্ছাসেবক হিসেবে মানবিক দায়িত্বও পালন করছেন।


জানা যায়, গ্রুপটির এ্যাডমিন হাবিব ও মোহাম্মদ শামিম প্রধান। আর মডারেটর হচ্ছে অনিক, নাইম, সাদী, মিতু, জলি, জাকিউল্লাহ, আব্দুল্লাহ, মৌ, ফারজানা, হানিফ, মুনতাহা এবং আ: সামাদ। উপজেলায় করোনাতে কেউ মারা গেলে দাফন করার জন্য গঠিত স্বেচ্ছাসেবক কমিটির অন্যতম সদস্য গ্রুপটির মডারেটর অনিক। গ্রুপের অন্য সদস্যরা নাইম, সাদী, জনি উপজেলায় করোনার স্বেচ্ছাসেবক নমুনা সংগ্রহকারী।


গ্রুপটির সদস্যরা গত রমজান মাস জুড়ে প্রায় ৪০ টি দরিদ্র পরিবারের খাবারের ব্যবস্থা করেন। এছাড়া বিশতম রমজানে প্রায় ৮৪ জন পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করেন। ঈদের আগে দুই দিন ধরে উপজেলার মানুষকে করোনা বিষয়ে সচেতন করতে বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরন করেন। জনগণের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বাজারসহ বোয়ালমারী উপজেলা জুড়ে মাইকিং করে।

ঈদে ৬৫টি পরিবারে জন্য ঈদ প্যাকেজ বিতরন করে। যাতে ছিল, মুরগি, পোলাও চাল, তেল, দুধ, সেমাই, কিসমিস, মুরগির মশলা, চিনি। তা ছাড়া ‘ক্ষুধার্তের আত্মচিৎকার’ গ্রুপের পক্ষ থেকে কয়েকটি এতিম খানায় নগদ অর্থ ও খাবার পৌঁছানো হয়, কয়েক জন অসুস্থ রোগির চিকিৎসার জন্য গ্রুপ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। একটি নতুন মসজিদের জন্য দুইটি ফ্যান দেওয়া হয়।

একটি নির্মাণাধীন মসজিদে সিমেন্ট দেওয়া হয়। পরিবেশের জন্য উপকারী গাছ নিয়মিত ভাবে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় রোপন করে যাচ্ছে গ্রুপটি। আজ ২৬জুন বোয়ালমারী থানায় করোনায় আক্রান্ত ১০পুলিশকে আনারস,লেবু,মাল্টা সহ বেশ কিছু ফলমুল নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে দেখা করেন।
গ্রুপের এ্যাডমিন ও মডারেটররা জানান, তারা অসহায় মানুষের সেবাতে সব সময় পাশে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com