সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পরীক্ষার্থীদের রাস্তা অবরোধ, এলজিইডির পরীক্ষা বর্জন

পরীক্ষার্থীদের রাস্তা অবরোধ, এলজিইডির পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজেশন পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে পরীক্ষা বর্জন করেছেন পরীক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

শুক্রবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডের ঢাকা কমার্স কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, আজ (শুক্রবার) ঢাকা কমার্স কলেজে এলজিইডি কমিউনিটি অর্গানাইজেশন পদে নিয়োগ পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কলেজের এক নম্বর বিল্ডিংয়ের ৫০৩ নম্বর রুমে একজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে হলে পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি হল পরিদর্শককে জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে বেআইনিভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।

এর প্রতিবাদে সাধারণ পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে রাস্তা অবরোধ করেন। এসময় অভিযুক্ত হল পরিদর্শককে বহিষ্কারের দাবিসহ কমার্স কলেজের এই সেন্টারে পরীক্ষা আজীবনের জন্য বাতিলের দাবি জানান পরীক্ষার্থীরা। আন্দোলন চলাকালে পরীক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে।

রাস্তা অবরোধের বিষয়ে মিরপুর বিভাগের মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাসান মুহতারিন বলেন, পরীক্ষার হলের একটি বিষয় নিয়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে তুলে দেওয়া হয় ।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com