রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিএনপির সঙ্গে সংলাপ হবে না : তথ্যমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপ হবে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে। শুক্রবার (৯ জুন) দুপুরে রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংলাপের বিষয়ে আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছিলেন তা তার ব্যক্তিগত অভিমত। আওয়ামী লীগ এবং ১৪ দলের অভিমত এক নয়। তাই যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না

সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট সৃষ্টি হয়েছে এবং দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির ছাপ পড়লেও পণ্যের সংকট সৃষ্টি হয়নি।

বিদ্যুৎ সংকটের বিষয়ে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আশা করছি ১৫-২০ দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। এসময় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমরা কোনো সংলাপের কথা বলিনি। বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। কারণ, যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com