বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন ডিএমপির যুগ্ম কমিশনার হামিদা পারভীন

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন ডিএমপির যুগ্ম কমিশনার হামিদা পারভীন

প্রতিবেদক, সাকিব আসলাম

বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার অর্জন করেছেন ডিএমপির যুগ্ন কমিশনার হামিদা পারভীন এর সৃজিত “উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন” এর ছাদ বাগান। বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০২১ এর ‘ঙ’ ক‍্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে হামিদা পারভীন এর ছাদ বাগান।

সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী এই পুরস্কার প্রদান করেন।

হামিদা পারভীন বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) যুগ্ম পুলিশ কমিশনার, প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটির দায়িত্ব পালন করছেন। এই পদে পদায়নের আগে (২০১৯-২০২২ পর্যন্ত) দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে। তার সাথে কথা বলে জানা যায়, সাড়ে ৭ হাজার বর্গফুটের অফিস ভবনের প্রায় ৫ হাজার বর্গফুটের ছাদে ১ হাজার ২০টি বিভিন্ন আকারের টব এবং ড্রাম দিয়ে বাগান তৈরি করেছেন। তিনি সেখানে ৪৮ প্রজাতির ফলদ, ৩০ প্রজাতির ভেষজ, ১২ প্রজাতির বনজ, ২১ প্রজাতির সবজি, ৭৭ প্রজাতির শোভাবর্ধনকারী, ১২ প্রজাতির বিরল এবং বিভিন্ন ঔষধি ও মশলা জাতীয় গাছের সমন্বয়ে ভিন্নধর্মী ছাদে কৃষি পার্ক গড়ে তুলেছেন। তিনি পরিচিতজনদের বাগান করতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পরিদর্শনের জন্য উন্মুক্ত রেখেছিলেন।

রাজবাড়ীর মেয়ে হামিদা পারভীন বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অসহায় মানুষের জন্য রাজবাড়ীর সবচেয়ে জনপ্রিয় মানবিক সংগঠন “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন” এর উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন।

কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি ৩ বার IGP’s Examplary Good Services Badge” এবং ২০১৭ সালে পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক President Police Medal (PPM) অর্জন করেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com