বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ব্যবহারের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 

ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গঠিত অভিযোগের বিস্তারিত জানা যায়নি। তবে একাধিক ধারায় অভিযুক্ত হওয়ার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তবে সিএনএন ও এবিসি নিউজ বলছে, অন্তত সাতটি অভিযোগ আনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ গঠনের ফলে আদালতে এ মামলায় ট্রাম্পের বিচার শুরু হবে।

২০২৪ সালে আবারও রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারণার কাজ শুরু করেছেন ট্রাম্প। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযোগ গঠন করা হলো। 

নিজের তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টের বেলায় এমনটি হতে পারে আমি কখনো ভাবিনি। এটি যুক্তরাষ্ট্রের জন্য কলঙ্কজনক দিন। আমাদের দেশ দ্রুততার সঙ্গে নিচুতার দিকে যাচ্ছে। কিন্তু একসঙ্গে সবাই মিলে আমরা আবার আমেরিকাকে মহান হিসেবে গড়ে তুলব।’  

গত এপ্রিলে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হন ট্রাম্প। একজন পর্নতারকাকে অর্থ দেওয়ার তথ্য লুকিয়েছিলেন বলে সে যাত্রায় অভিযোগ আনা হয়। ওই সময় গ্রেপ্তারের পর আদালতে হাজির হয়ে জামিন পান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com