শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীতে পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাকু, ক্ষুর, হাতঘড়ি, মোবাইলফোন, সিমকার্ডসহ নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. শাকিল ইসলাম (২০), মো. সুজন (২০), মো. আকরাম হোসেন (১৯), মো. সোহেল (২০), মো. আকাশ মিয়া (২০), মো. মামুন (২১), মো. রনি (১৯)।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে এ তথ্য জানান র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।

তিনি জানান, বুধবার (৭ জুন) রাতে র‌্যাব-১ এর একটি দল ঢাকার বনানী থানাধীন মহাখালী এয়ারপোর্ট রোড বীর উত্তম জিয়াউর রহমান সড়কে হামদার্দ ল্যাবরেটরিজ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের প্রধান মো. শাকিল ইসলামসহ সুজন, আকরাম হোসেন, সোহেলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু, একটি করে ক্ষুর, হাতঘড়ি, মোবাইলফোন, সিম কার্ড এবং নগদ এক হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

অন্য এক অভিযানের বিষয়ে তিনি বলেন, র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার সকালে মহাখালী বীর উত্তম এ কে খন্দকার সড়কের অপূর্ব জল খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে আকাশ মিয়া, মামুন, রনি নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি ক্ষুর জব্দ করা হয়।

গ্রেফতারের পর ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com