মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিল্লুর রহমান

স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে সরকার।

বৃহস্পতিবার (০৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এ কর্মকর্তাকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বদলির মাধ্যমে প্রেষণে নিয়োগ করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com