বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিদ্যুৎ সংকটে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : রিজভী

বিদ্যুৎ সংকটে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রচণ্ড খরতাপের মধ্যে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, কিছুদিন আগেও সরকারের এমপি-মন্ত্রীরা বলেছেন ‘আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি যে এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে’। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে এমনকি ঢাকা শহরেও ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড খরতাপে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। অথচ বিদ্যুৎ নিয়ে এ ধরনের অসভ্য মিথ্যাচারকারীদের এমপি-মন্ত্রী বানানো হয়েছে।

বুধবার (৭ জুন) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রার্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারের উন্নয়নের সমালোচনা করে রিজভী বলেন, এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নতি সন্ধ্যা বেলায় মোমবাতি। আপনি প্রধানমন্ত্রী পদ্মাসেতু দেখালেন, উড়াল সেতু দেখালেন। এখন আপনার মুলিবাঁশের উন্নয়ন এখন হুড়মুড় করে ভেঙে পড়ছে। কারণ আপনার উন্নয়নের গাঁথুনিতে ছিল রডের পরিবর্তে বাঁশ।

সরকার নিজের আত্মীয়-স্বজনকে কুইকরেন্টাল দিয়ে বিশাল অর্থবিত্তের মালিক বানিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কানাডায় বেগম পাড়া বানিয়েছে সরকারের এমপি-মন্ত্রীরা। লুটপাট করে শুধু নিজেদের পকেট ভারী করেছে তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার। পরিচালনা করেন মহাসচিব এস এন তরুন দে। প্রার্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. সুকুমল বড়ুয়া ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ আরও অনেকে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com