ডেস্ক নিউজঃ
তীব্র তাপপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে- আগামী ৫ থেকে ৬ দিন দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বিষয়টি বিবেচনা করে আগামী ৮ই জুন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, তীব্র গরমের কারণে সরকারি প্রাথমিক পর্যায়ের সকল স্কুলের শ্রেণি কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।
Leave a Reply