বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আনন্দের বিষয় নয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুক্তরাষ্ট্রের ভিসানীতি আনন্দের বিষয় নয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি আনন্দের কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কারণে যুক্তরাষ্ট্র এই ভিসানীতি জারি করেছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ফেরানোর আর কোনো পথ আন্তর্জাতিক বিশ্ব দেখতে পাচ্ছে না।

সোমবার (৫ জুন) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল সারিনায় এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেদের গণবিচ্ছিন্ন করে ফেলেছে। গণতন্ত্রের আশেপাশেও তারা নেই। সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা। যে প্রতিষ্ঠান গণতন্ত্র টিকিয়ে রাখে, সেগুলো তারা ধ্বংস করেছে।

জিয়াউর রহমানকে ছোট করে আপনাদের নেতাকে (বঙ্গবন্ধু) মহিমান্বিত করতে পারবেন না মন্তব্য করেন তিনি। বলেন, আজকের অবস্থায় জিয়াউর রহমান সবচেয়ে প্রাসঙ্গিক। পাকিস্তান সৃষ্টির পর থেকেই মানুষ বুঝে গিয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে না। জিয়াউর রহমানকে অস্বীকার করার উপায় নেই। যারা ইতিহাসকে মুছে দিতে চায়, তাতে করে আপনাদের নেতাকে মহিমান্বিত করতে পারবেন না। যার যে ঋণ, তাকে সেই প্রাপ্য দিন।

তিনি আরও বলেন, জাতির সামনে গণতন্ত্রের দর্শন নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। তিনি তৃণমূল পর্যায় থেকে কাজ করেছেন। তিনি গ্রাম সরকার ব্যবস্থা ও স্বনির্ভর গ্রাম সৃষ্টি করতে চেয়েছিলেন। গণতন্ত্রের মূল উদ্দেশ্য মানুষকে ক্ষমতায়িত করা।

মির্জা ফখরুল বলেন, যারা গণতন্ত্রের মানসকন্যা বলে নিজেদের প্রচার করতো, তারা কী করেছিল? তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা মানুষ চায়নি।

এই বিএনপি নেতা বলেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ায় প্রতিটি নির্বাচনের আগে আমাদের লড়াই করতে হয়।

সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com