শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গুজরাটে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

গুজরাটে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বৈধ নথিপত্র ছাড়াই বসবাস ও কাজের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের গুজরাট রাজ্য পুলিশ। গুজরাট পুলিশের বিশেষ শাখা স্পেশাল অপারেশন্স গ্রুপ (এসওজি) প্রাদেশিক রাজধানী আহমেদাবাদ থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে রোববার জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আহমেদাবাদের বাপুনগর, ওধাভ, ইশানপুর ও চাণক্যপুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তারো জানিয়েছেন, গ্রেপ্তারদের সবাই পুরুষ এবং তাদের সবার বয়স ২০ থকে ৪০ বছরের মধ্যে।

কর্মকর্তারা আরও বলেন, গ্রেপ্তারদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগপত্র বা নথিপত্র পাওয়া যায়নি। সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তারা, তারপর সেখান থেকে আহমেদাবাদ আসেন।  

আহমেদাবাদে আসার পর প্রথমদিকে তাদের সবাই দিনমজুরের কাজ করতেন, পরে কয়েকজন রাজমিস্ত্রি, দর্জির দোকান ও বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজও জুটিয়ে নিয়েছিলেন।

ভারতে বসবাসের সময় তারা কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন কিনা— তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে আহমেদাবাদে ৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই চারজনই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com