মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
‘সিগন্যালের ভুলে’ উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা

‘সিগন্যালের ভুলে’ উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা

ডেস্ক নিউজঃ

সিগন্যালের ভুলের কারণে ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে এ তথ্য জানিয়েছে তারা। 

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানায়, ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিস্তারিত তদন্তের পরে দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে। সরকারিভাবে উদ্ধারকাজ শেষ বলে ঘোষণা করলেও বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে লাইনচ্যুত ট্রেনগুলোর বগি। 

আগামী মঙ্গলবারের আগে রেল যোগাযোগ স্বাভাবিক হবে না বলেও জানিয়েছে রেলওয়ে বিভাগ।  

গত শুক্রবারের এই দুর্ঘটনায় ২৬১ জন নিহত হয়েছে। বালেশ্বরে খোলা হয়েছে অস্থায়ী মর্গ। শনাক্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আট শতাধিক মানুষ।

ভারতের ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা। 

এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। গুরুতর আহতদের ২ লাখ ও সামান্য আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে। নিহতদের স্মরণে শোক ও শ্রদ্ধা জানানো হয় দেশটির বিভিন্ন স্থানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com