বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক

মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধী দলের রাজনীতিকদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে সরকার চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আদালতকে ব্যবহার করে বিরোধী দলের নেতাদের যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে আসন্ন নির্বাচনে সরকারি দল একটা ফাঁকা মাঠ পেয়ে যাবে। এই লক্ষ্য থেকে চক্রান্ত করা হচ্ছে।

রাজধানীর নয়াপল্টনে শনিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এ অভিযোগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায় সাজা দেওয়ার’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশ করে।

মির্জা ফখরুল সরকারি দলের উদ্দেশে বলেন, বিরোধী দলের নেতাদের সরিয়ে দিয়ে নির্বাচনে ফাঁকা মাঠ পাওয়ার সেই আশার গুঁড়ে বালি, সেটা হবে না। এ দেশের মানুষ সেটা কখনোই করতে দেবে না। মানুষ এখন জেগে উঠেছে। যতই অত্যাচার-নির্যাতন চালানো হোক, জনগণ সব রকম ত্যাগ স্বীকার তাদের অধিকার আদায় করে নেবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ১ হাজার ২৭৫টি মামলা তারা (সরকার) নির্ধারণ করেছে। সেই মামলাগুলোতে দ্রুত সাজা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। ইকবাল হাসান মাহমুদ ও আমান উল্লাহ আমানের বিরুদ্ধে সাজার রায় তারই প্রতিফলন এবং প্রথম পদক্ষেপ।

বিএনপির মহাসচিব বলেন, এই হাইকোর্ট থেকেই ইকবাল হাসান মাহমুদ, আমান উল্লাহ আমান বেকসুর খালাস পেয়ে গিয়েছিলেন। সেই রায় বাতিল করে পুনরায় সে মামলা পুনরুজ্জীবিত করে অতি দ্রুত তাঁদের আবার সাজা দেওয়া হলো। অথচ একই ধরনের মামলায় আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, মোহাম্মদ নাসিম বেকসুর খালাস হয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। ফলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতে শুরু করেছে।

বাজেটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ

বিএনপির মহাসচিব বলেন, সরকার যে বাজেট দিয়েছে, এই বাজেটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, গরিব মানুষ, এমনকি পা কাটা ভিক্ষুকও। যার অন্য কোনো উপায় নেই, তাকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন, বাজেটে সাধারণ মানুষের, গরিব মানুষের চাল, ডাল, তেল ও কৃষকের সারের দাম কমানোর কথা নেই। তিনি অভিযোগ করেন, যাঁরা আওয়ামী লীগের লোক, যাঁরা আজ চুরি করে ডাকাতি করে টাকা বানিয়েছেন, তাঁদের কী রেয়াত দেওয়া যাবে, কী করে সুবিধা দেওয়া যাবে, সেই ব্যবস্থা করা হয়েছে।

একটা ব্যাপারে তাদের মাথা বেশ গরম হয়েছে

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একটা ব্যাপারে তাদের মাথা একটু গরম হয়েছে, বেশ গরম হয়েছে। বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, এটা নাকি তাদের (সরকার) কোনো সমস্যা নয়। তাদের যদি সমস্যা না হয়, তাহলে এল কেন? যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে, তা জাতি হিসেবে আমাদের জন্য মর্যাদাকর নয়।’

মির্জা ফখরুল জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন প্রমুখ।

বা বু ম / অ জিৎ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com