বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

বিদেশ ডেস্কঃ

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

শনিবার আঙ্কারায় সংসদে এক অনুষ্ঠানে এরদোগান শপথ নেন।টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় তার শপথ অনুষ্ঠান।

এর আগে, গত ২৮শে মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক এক চার শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এরদোয়ান। 

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্পিকার ডেভলেট বাহচেলির কাছে শপথ গ্রহণ করেন এরদোয়ান। তার এ শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দিয়েছেন। 

এদিকে, অতিথিদের সম্মানে রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে এক জমকালো অনুষ্ঠান হবে। যেখানে কয়েক ডজন বিশ্ব নেতা উপস্থিত থাকবেন। এছাড়া আজইএরদোয়ান তার মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com