রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ড. ইউনূসের কর ফাঁকি হাইকোর্টে প্রমাণিত

ড. ইউনূসের কর ফাঁকি হাইকোর্টে প্রমাণিত

ডেস্ক নিউজঃ

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ হাইকোর্টে প্রমাণিত হয়েছে। তার দান করা অর্থের বিপরীতে এনবিআরকে ১৫ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করতে হাইকোর্ট রায় দিয়েছে।  

আজ বুধবার (৩১শে মে) দুপুরে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলার শুনানি শেষ হয় গত ২৩শে মে। ওইদিন তিনটি আয়কর রেফারেন্স মামলার রায়ের জন্য ৩১শে মে দিন ধার্য করা হয়।

২০১১-১২ থেকে ১৩-১৪ এই তিন কর বর্ষে ৭৭ কোটি ৩৭ লক্ষ ৬৯ হাজার টাকা তার নিজ নামে গঠিত দু’টি‌ ট্রাস্ট ও একটি প্রতিষ্ঠানে স্থানান্তর করেন ড. মুহম্মদ ইউনূস। যা ইউনূসের আয়কর নথিতে দান‌ করেছেন মর্মে কর অব্যাহতির দাবি করা হয়। কিন্তু আয়কর আইনে এই দান কর অব্যহতি যোগ্য না হওয়ায় ২০১৪ সালে আয়কর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দান কর মামলা চালু করে ১৫ কোটি  ৪১ লক্ষ ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য করে। 

ড. ইউনূস এই আদেশের বিরুদ্ধে আপিল করলে জরিমানা রায় বহাল রাখা হয়‌।  পরে এই‌ আদেশের বিরুদ্ধে ইউনূস ট্যাক্স এপিলিয়েট ট্রাইব্যুনালে আপিল করলে আবারও তার আবেদন খারিজ করে জরিমানা বহাল রাখা হয়। পরে ২০১৫ সালে আইন অনুযায়ী ৩ কোটি ৬১ লক্ষ ৭০ হাজার ৪৪৮ কোটি টাকা পরিশোধ করে তিন কর বর্ষের জন্য হাইকোর্টে পৃথক তিনটি  রেফারেন্স এপ্লিকেশন দাখিল করেন ড. মুহম্মদ ইউনূস।  সে বছরের ১৪ই সেপ্টেম্বর মামলা‌ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানা আদায়ে স্থগিতাদেশ দেয় আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com