মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডক্টর ইউনূসের কর ফাঁকি মামলার রায় ৩১শে মে

ডক্টর ইউনূসের কর ফাঁকি মামলার রায় ৩১শে মে

ডেস্ক নিউজঃ

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজস্ব বিভাগের আয়কর ফাঁকি মামলার শুনানি শেষ করে রায়ের জন্য আগামী ৩১শে মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

আজ (মঙ্গলবার) বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এই দিন দিন ধার্য করেন। জাতীয় রাজস্ব বোর্ডের অভিযোগ, ডক্টর মুহম্মদ ইউনূস- মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি মেম্বার ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্টে দানের মাধ্যমে আয়কর ফাঁকি দিয়েছেন। ২০১১, ১২ এবং ১৩ সালে এই তিন প্রতিষ্ঠানে ৭৬ কোটি ১৫ লক্ষ টাকা দান করেন তিনি। আয়কর রিটার্নে এ টাকা দান হিসেবে কর অব্যহতি দাবি করা হয়। কিন্তু এনবিআর বলছে, আইন অনুযায়ী দান কর অব্যহতি পাবেন না ইউনূস। 

বিরোধ নিষ্পত্তি করতে আইন অনুযায়ী ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৪৪৮ কোটি টাকা পরিশোধ করে হাইকোর্টে রেফারেন্স এপ্লিকেশন দাখিল করেন মুহম্মদ ইউনূস। রাজস্ব বিভাগের দাবি অনুযায়ী জরিমানাসহ ইউনূসকে আরো ১২ কোটি ৪৬ লক্ষ ৭২ হাজার ৬০৮ টাকা পরিশোধ করতে হবে। এ বিষয়ে ৩১শে মে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com