শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
‘নির্বাচনে এসে দেখুন কাদের জনপ্রিয়তা বেশি’

‘নির্বাচনে এসে দেখুন কাদের জনপ্রিয়তা বেশি’

ডেস্ক নিউজঃ

দেশে আওয়ামী লীগের সমর্থন আছে কিনা তা দেখার জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার (২০শে মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপির এমন বক্তব্য হাস্যকর। দেশে এ সরকারের জনপ্রিয়তা আছে কি না তা দেখার জন্য আমি তাদের অনুরোধ জানাই আগামী নির্বাচনে আসার জন্য।  আসুন এবারের নির্বাচনে অংশগ্রহণ করুন।

তিনি আরও বলেন, আজ শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশ বদলে গেছে। আজ গ্রাম-শহরের মধ্যে ব্যবধান কমে গেছে। এখন গ্রামের ছেলে-মেয়ে ও শহরে ছেলে-মেয়ের মধ্যে পার্থক্য নেই। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।

তথ্যমন্ত্রী বলেন, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে তাদের পেছনে ফেলে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আমরা সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com