ডেস্ক নিউজঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০শে মে) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী।
শপথ গ্রহণের পর এটাই রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর বিষয়ে অবহিত করা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা করবেন সরকারপ্রধান।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন গত ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
Leave a Reply