রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ আওয়ামী লীগের  উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন ড. নূহ-উল-আলম-লেনিন। আজ (শনিবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নূহ-উল-আলম লেনিন ১৯৪৭ সালের ১৭ই এপ্রিল বিক্রমপুরের লৌহজং উপজেলার রানীগাঁও গ্রামের জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তর বিভিন্ন আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধকালে তিনি ছাত্র ইউনিয়ন-ন্যাপ কমিউনিষ্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনী সংগঠিত করার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রসমাজের আন্দোলনে নেতৃত্বর ভূমিকা পালন করেন। 

নূহ-উল-লেনিন ১৯৯৭ সালে আওয়ামী লীগে যোগ দেয়ার পর তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। পরবর্তীতে তিনি তথ্য ও গবেষণা সম্পাদক, পরের কাউন্সিলে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৬ সালের কাউন্সিলে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হন।

নূহ-উল-আলম লেনিন একাধারে রাজনীতিবিদ, গবেষক, প্রাবন্ধিক কবি ও কলামিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী একাধিক কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৬ বছর যাবৎ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মুখপত্র ‘উত্তরণ’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি দলীয় অনলাইন উত্তরণ বার্তার সম্পাদক এবং প্রকাশক ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com