শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

নারায়ানগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে একজন নিহত ও তিনজন দগ্ধ হয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার একটি দুইতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আওলাদ (৪০)। পেশায় তিনি একজন শ্রমিক।

নারাণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার একটি ভবনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 

তিনি জানান, এ ঘটনায় মোট চারজন অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবণ ও কাগজের গুদাম ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com