বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১শ’ ১৬টি ইউপিতে ভোট গ্রহণ আজ

১শ’ ১৬টি ইউপিতে ভোট গ্রহণ আজ

ডেস্ক নিউজঃ

আজ দেশের ১শ ১৬টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এরমধ্যে ৪৬টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন আর বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন। তিনটি উপজেলা পরিষদ ও তিনটি পৌরসভায়ও নির্বাচন এদিন। এরমধ্যে ৩টি উপজেলায়, একটি পৌরসভা ও একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। 

দেশের শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে আজ। এরমধ্যে রয়েছে ছয়টি উপজেলা, ৮টি পৌরসভা ও ১১৬টি ইউনিয়ন পরিষদ। উপজেলাগুলোর মধ্যে একটিতে সবগুলো পদে, একটিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন আরেকটি চেয়ারম্যান পদে পুননির্বাচন হবে। তবে তিনটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

এদিন তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন ও ৫টি পৌরসভায় বিভিন্ন পদে ভোট হবে। আরো তিনটি পৌরসভায় উপনির্বাচনে বিভিন্ন পদে একক প্রার্থী থাকায় এসব স্থানে ভোট হবে না। 

এছাড়াও ৪৬টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার। ৪৭টি ইউপিতে ভোট হবার কথা থাকলেও একটিতে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। উপনির্বাচন হবে ৭০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে। আরো দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবার কথা থাকলেও একটিতে একক প্রার্থী ও একটির ভোট স্থগিত করা হয়েছে।

এসব নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। 

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সংগ্রহ করে ভোট কেন্দ্রে নিয়ে যান নির্বাচনী কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com