সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রোগীর সেবায় নিবেদিত প্রাণ হতে হবে: প্রধানমন্ত্রী

রোগীর সেবায় নিবেদিত প্রাণ হতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবসেবায় নিবেদিত প্রাণ হয়ে নার্স ও ডাক্তারদের কাজ করতে হবে। গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের স্নাতক সনদ বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বেই নার্সিং পেশার চাহিদা বেড়েছে। দেশের মানুষের সেবা নিশ্চিত করার পর বিদেশে গিয়েও সুনাম অর্জনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

গাজীপুরের কাশিমপুরে প্রতিষ্ঠিত হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল-কেপিজে নার্সিং কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অধিনে পরিচালিত এই কলেজের ৪ বছর মেয়াদী ২য় স্নাতক  কোর্স শেষ করেছেন ২১০জন শিক্ষার্থী। তাদের হাতে সনদ তুলে দিতে এই আয়োজন। এতে যোগ দিয়ে সফলভাবে কোর্স শেষ করা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে তিনি বলেন, মানব সেবার জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল-কেপিজে কলেজ থেকে যে নার্স তৈরী হবে তারা দেশের মানুষের কল্যাণে কাজ করবেন।

প্রধানমন্ত্রী বলেন, ডাক্তার ও নার্সিং মহৎ ও মানব সেবার পেশা। যথাযথভাবে এই সেবা দিলে আত্মতৃপ্তি পাওয়া যায়।

দেশের প্রয়োজন মিটিয়ে অন্য দেশে গিয়েও প্রশিক্ষিত নার্সরা সম্মান বয়ে আনতে পারে বলে জানান প্রধানমন্ত্রী।

২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ৯০ আসনের এই নার্সিং কলেজকে অত্যাধুনিকভাবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com