বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৮টি পদ থেকে মোট ১৬ জন পদত্যাগ করেছেন। আজ (রোববার) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদের বরাবর চিঠি দিয়ে তাঁরা পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ জানান, তিনি ১৬ জনের পদত্যাগপত্র পেয়েছেন। এরপর নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। 

চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও নাম প্রকাশ করতে অনিচ্ছুক প্রক্টরিয়াল বডির এক সদস্য জানান, দুইজন সিন্ডিকেট সদস্য যেভাবে চাচ্ছে, সেভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন নিয়োগে অনিয়ম হচ্ছে। শিক্ষকদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন, তবে এসব প্রতিশ্রুতি উপাচার্য রাখতে পারেননি। উপাচার্যের সহযোগিতার অভাবে এসব কাজ ব্যর্থ হচ্ছে বলে তাঁরা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাভলু। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, শাহজালাল হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল, আবাসিক শিক্ষক আনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক এইচ এম আবদুল্লাহ আল মাসুদ, রমিজ আহমদ, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসমিন, দেশনেত্রী খালেদা জিয়া হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক শাহ আলম, আবাসিক শিক্ষক নাসরিন আক্তার ও উম্মে হাবিবা, আলাওল হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক ঝুলন ধর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com