বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তির আগেই মহেশের সিনেমার আয় ১১৭ কোটি!

মুক্তির আগেই মহেশের সিনেমার আয় ১১৭ কোটি!

ডেস্ক নিউজঃ

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সফল ক্যারিয়ারের ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের ‘এসএসএমবি২৮’ শিরোনামের সিনেমার সঙ্গে কাজ করছেন মহেশ। এখনো চলছে সিনেমাটির শুটিং।  নতুন খবর হলো শুটিং শেষ না হতেই সিনেমাটি আয় করে নিয়েছে ১১৭ কোটি টাকা।

ওটিটিপ্লে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশ বাবুর এ সিনেমার ডিজিটাল স্বত্ত্ব ৭০ কোটি রুপিতে কিনেছে নেটফ্লিক্স। এ পর্যন্ত তেলেগু সিনেমার মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হলো এই সিনেমার ডিজিটাল রাইটস। অন্যদিকে সিনেমাটির অডিও স্বত্ত্ব এবং গানের ভিডিও স্বত্ত্ব কিনেছে সারেগামা। প্রতিষ্ঠানটি ২০ কোটি রুপিতে কিনেছে এটি। ডিজিটাল ও গানের মোট স্বত্ত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৮৮ লাখ টাকার বেশি।

‘এসএসএমবি২৮’ সিনেমায় প্রধান দুই নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়ে ও শ্রীলীলাকে। সিনেমাটির গানের কথা লিখেছেন থম্যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com