বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গোপালগঞ্জের কাশিয়ানিতে বাসচাপায় নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানিতে বাসচাপায় নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানিতে বাসচাপায় মাদ্রাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) দুপুর একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদরাসার শিক্ষক এমএ হাসিব, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম ও একই গ্রামের বাসিন্দা লোকমান শেখের ছেলে নবীর শেখ। নিহতদের দুইজন বাইসাইকেল আরোহী ছিলেন। আর হাসিব ছিলেন মোটরসাইকেল আরোহী।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানবিন্দ্র বিশ্বাস জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হাসিব নিহত হন। আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আব্দুর রহিম। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com