ডেস্ক নিউজঃ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ই এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এনিয়ে ৯৬ বার পেছালো চাঞ্চল্যকর এই মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ। আজ (রোববার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি।
২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আসামি আটজন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।
প্রথমে পুলিশ ও এরপর মামলা তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। তবে কোনো তদন্ত সংস্থায় মামলার রহস্য উদঘাটন করতে পারেনি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ই এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে র্যাবকে বারবার সময় দেওয়া হলেও এখনো তারা চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেনি।
Leave a Reply