শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়ার ছেঁউড়িয়ার সাঁইজির আখড়াবাড়ীতে চলছে লালন স্মরণোৎসব

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার সাঁইজির আখড়াবাড়ীতে চলছে লালন স্মরণোৎসব

ডেস্ক নিউজঃ

বাউল সম্রাট ফকির লালন সাঁই স্মরণোৎসবের দ্বিতীয় দিনে বাউলের পদচারণায় মুখর সাঁইজির ধাম। দুইশ’ বছর ধরে দোলপূর্ণিমা তিথিতে এই সাধুসঙ্গের আয়োজন চলে আসছে। এবছর আরও বেশি লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে লালন একাডেমি। 

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার সাঁইজির আখড়াবাড়ীতে চলছে লালন স্মরণোৎসব। আজ (শনিবার) উৎসবের দ্বিতীয় দিন। দোলের তিথি অনুযায়ী উৎসবের মুল আনুষ্ঠানিকতা ‘অধিবাস’ শুরু হবে আগামীকাল রাতে। তবে এর আগেই চলে এসেছেন বাউল, সাধু ও ভক্তরা। লালনের গানে গানে প্রচার করছেন তাঁর দর্শন।

গুরুর সেবা, তত্ত্ব বিচার আর গান নিয়ে চলছে নানা আয়োজন। কালীগঙ্গা নদীর তীর এখন একতারা, দোতারা আর ঢোল-বাঁশির সুরে মুখরিত। গুরু-শিষ্যের মিলনের এই সময় যতোটা দীর্ঘ করা যায় সেই লক্ষ্যে অনুষ্ঠান শুরুর আগেই চলে আসেন তারা।

করোনার কারণে গত কয়েকবছর ভিড় কম থাকলেও এবার বেশি লোকসমাগম হয়েছে উৎসবে, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে লালন একাডেমি ও পুলিশ প্রশাসন। সাঁইজির আখড়াবাড়ির ভেতরে ও বাইরে আসন পেতে বসেছেন বাউল সাধকরা। চলছে গানে গানে লালনের দর্শনের প্রচার ও ভাব বিনিময়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com