বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মেসিকে হত্যার হুমকি,স্ত্রীর মার্কেটে হামলা

মেসিকে হত্যার হুমকি,স্ত্রীর মার্কেটে হামলা

ডেস্ক নিউজঃ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেশে কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপ শেষ হওয়ার তিনমাসের মাথাতেই ভিন্নরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন পিএসজি তারকা। নিজ দেশ থেকেই পেলেন হত্যার হুমকি।

মেসির জন্মশহর রোজারিও থেকেই এসেছে এই হুমকি। জানা গেছে, মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের একটি সুপারমার্কেট আছে রোজারিওতে। আর্জেন্টিনার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত ৩টায় ওই মার্কেটে হামলা চালানো হয়। এলোপাতারি গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। যদিও গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেল নিয়ে এই হামলা চালায় দুই ব্যক্তি। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিল।

হুমকিতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোসারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না। 

আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ ঘটনা নিয়ে মেসি বা স্ত্রী কোনো কথা বলেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com